ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিউটি ধর্ষণ-হত্যা: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার

Link Copied!

সিলেট সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে সিলেটে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে র‌্যাবের সদস্যরা গ্রেপ্তার করেছে।
দুপুর ১২টায় র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, বাবুল মিয়া অসংলগ্ন কথাবার্তা বলছেন। একেক সময় একেক রকম কথা বলছেন। ধর্ষণ বা হত্যাকাণ্ডে তিনি জড়িত নন বলে দাবি করেছেন।
১৭ মার্চ বেলা সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির লাশ উদ্ধার করা হয়। লাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা স্থানীয় ইউপি সদস্য কলম চাঁনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।