ঢাকাThursday , 29 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর উপজেলার দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের তিনজন মারা যায়। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই পুরুষ।
গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আব্দুল মালেক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একপাশে খালি ট্রাক দাঁড়ানো ছিল। সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের নিচে ঢুকে পড়ে।
পরে মাইক্রোবাসে থাকা চালক এবং দুইযাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।