ঢাকাTuesday , 27 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল শুনানি বুধবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে দুনীর্তি দমন কমিশনের দায়ের করা আপিল উপস্থাপন করা হয়েছে। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আপিল শুনানির জন্য উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত ২৫ মার্চ দুদকের আইনজীবী খুরশিদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন।
এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালাত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।