ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধ‌ানী‌তে বিএন‌পির বি‌ক্ষোভ মিছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ‌লের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে রাজধানী‌তে প্রতিবাদ কর্মসূচির অংশ হি‌সে‌বে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে বিএন‌পি।
শনিবার সকা‌লে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে দল‌টির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভীর নেতৃত্ব এক‌টি মি‌ছিল বের হয়। শ‌নিবার দেশব্যাপী এই কর্মসূ‌চি পাল‌নের কথা র‌য়ে‌ছে।
গত বৃহস্প‌তিবার খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পাল‌নের সম‌য়ে এক নেতা‌কে গ্রেপ্তা‌রের পর তা পণ্ড হ‌য়ে গে‌লে প্র‌তিবাদ কর্মসূ‌চি দেয় বিএন‌পি।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর তাকে কারাগারে নিলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীকী অনশন, গণস্বাক্ষর সংগ্রহ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন দলের নেতা-কর্মীরা।