ঢাকাSaturday , 10 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন থেকে বিএনপিকে সরানোর খায়েশ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই। শনিবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। আমি তাদের পরামর্শ দেব- নির্বাচনের জন্য প্রস্তুত হতে। নির্বাচন থেকে তাদের সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। তারা নির্বাচন করবে।’’
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে কারাগার থেকে বের করবেন. সেই বাস্তবতা এখন বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়ার গ্রেপ্তারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে। কিন্ত তাদের সেই স্বপ্ল পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন, সেই আশার গুড়েবালি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান পাবেন। ঈদের আগে-পরে অসহনীয় যানজট থাকবে না। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।