ঢাকাFriday , 9 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরো জাতি হতাশ হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘তাকে যেভাবে মাথা-বুকে পিস্তল ঠেকিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাতে পুরো জাতি হতাশ হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলা কনফারেন্স লাউঞ্জ-২ এ বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একটা সরকার এমন আচরণ করতে পারে না। তবে হ্যাঁ এমন আচারণ করতে পারে তখন, যখন সেই সরকারের পতন আসন্ন হয়ে পড়ে।
তিনি বলেন, আজ সাড়ে চার হাজার বিএনপি নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা কোন গণতন্ত্র?
আওয়ামী লীগের জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা এত বড় জনসভা করলেন, এত জনসমর্থন, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিন। আমরা জানি আপনারা সেটা পারবেন না। কারণ আপনারা খালেদা জিয়াকে ভয় করেন।
মওদুদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়। আইনে বলা আছে- উন্নয়নমূলক কর্মসূচি দেখিয়ে বা জনগণকে প্রলুব্ধ করে ভোট চাওয়া যাবে না। তাহলে আমাদেরও সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। তিনি যদি নিজের খরচে ভোট চান তাতে আপত্তি নেই।’
আগামী সপ্তাহেই খালেদা জিয়া জামিনে মুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সংগঠনের উপদেষ্টা এম এ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ।