ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বে দেশ মুক্তি লাভ করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা স্বাধীনতার পরিপূর্ণতা আমাদের দিতে পারেনি। এর আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে মুক্তি লাভ করছে।
বুধবার ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
এদিকে সমাবেশ শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজন করায় যে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে তা ক্ষমাসুন্দর ও সহনশীল দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।