ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ মার্চ বাঙালির সম্পদ, দুর্ভোগ মেনে নিন : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট দুর্ভোগে দুঃখ প্রকাশ করে তা মেনে নিতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘এই দিনটি সকল বাঙালির সম্পদ। আপনাদের একটু কষ্ট হলেও সহনশীল হওয়ার জন্য অনুরোধ জানাই।’
তিনি বলেন, ‘এই দিনটি পরিবর্তন করা যায় না। আমরা আমাদের অন্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি।’ বুধবার জনসভায় সূচনা বক্তব্যে রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এটি ৭ মার্চে আওয়ামী লীগের প্রথম জনসভা।