ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কারাবাসের ১ মাস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এক মাস পূর্ণ হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস। গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে প্রাক্তন এ প্রধানমন্ত্রীকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বুধবার বিকেলে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন বিএনপির নেতারা।
আজ সকালে কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গির কবির এ বিষয়ে বলেন, ‘জেল কোড মেনেই খালেদা জিয়াকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হয়েছে।’
দুজন ডেপুটি জেলার ও চারজন কারারক্ষী খালেদা জিয়ার নিরাপত্তায় রয়েছেন। চিকিৎসক ও ফার্মাসিস্ট তাকে নিয়মিত দেখভাল করছেন। আর ১১ ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে তার গৃহপরিচারিকা ফাতেমাও অবস্থান করছে। এ ছাড়া তিনি যদি কারো সঙ্গে দেখা করতে চান জেল কোড মেনে সে ব্যবস্থাও করা হচ্ছে।
বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, এক মাস কারাবাস উপলক্ষে বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। এর সঙ্গে রয়েছে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি। কারাগার থেকে খালেদা জিয়া মুক্তি না পাওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।