ঢাকাTuesday , 6 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি জানান, আজ বেলা পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শফিউল বারী বাবু। এ্যানি দাবি করেন, মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার আগে শফিউল বারী বাবু জাতীয় প্রেসক্লাবের পেছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পূর্ব ঘোষিত এ মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে জামিন পেতে আপিল করেছেন তারা আইনজীবীরা। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, অনশন, বিক্ষোভ, মিছিল, কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি পালন করছে বিএনপি।