ঢাকাMonday , 5 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার রাত ২টার দিকে কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ভেতরে সিনথেটিক সুতা থাকায় মুহুর্তে আগুন পুরো স্পিনিং সেডে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এক পর্যায়ে স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের পশ্চিম অংশ ধ্বসে পড়ে। আগুনে কারখানার সিনথেটিক সুতা, তুলা এবং মেশিনপত্র পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।