ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকনিক বাস থেকে পড়ে একজনের মৃত্যু

Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা-ফরিদপুর সড়কের কেষ্টপুর এলাকায় রবিবার সকালে পিকনিকের বাস থেকে পড়ে আব্দুস সামাদ শেখ নামে এক স্কুল পিয়ন মারা গেছেন।
মাগুরা সদরের কুছুন্দি মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোহিনী মোহন বিশ্বাস জানান, সকালে স্কুলের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে নড়াইল যাওয়ার পথে সদরের কেষ্টপুর এলাকায় পৌঁছালে বাসের গেটে দাঁড়িয়ে থাকা আব্দুস সামাদ শেখ হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যান। এসময় তিনি মাথায় আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।