ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে গাঁজাসহ আটক দুই

Link Copied!

ফুলবাড়ী প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতারা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দুইজন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নয়ারহাট ইউনিয়নের বাচহাটি গ্রামের মখর খাঁয়ের ছেলে রাশেদুল হক (২৭) ও ফাঁতেখা গ্রামের জহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (২৬)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক মাদক ব্যবসায়ীদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।