ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : সেতুমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশের কোনো চাপ নেই। আমরা গণতন্ত্র চর্চা করি। নির্বাচন নিয়ে যারা আমাদের উপদেশ দিচ্ছেন, তাদের দেশের গণতন্ত্রের কী অবস্থা তারা সেটা দেখুক।
শনিবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় আগামী ৭ই মার্চের জনসভা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণী অনুষ্ঠানে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে নির্বাচন কীভাবে হবে সেটা আমরা ভালো জানি। এ নিয়ে বাইরের দেশের কিছু বলার দরকার নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।