ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেউ দুর্নীতি করে পার পাবে না : তথ্যমন্ত্রী

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে কারাগারে আছেন। তিনি দুর্নীতি করেছেন, তার ফল ভোগ করছেন। কেউ দুর্নীতি করে পার পাবে না।
শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ খালেদাকে মুক্তির ব্যাপারে সরব হয়েছে। এরকম পরিস্থিতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বিএনপি নেতারা রাজাকার পরিহারে নিরবতা পালন করছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তাই জঙ্গি সন্ত্রাস বর্জন করে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বুকে টেনে নিন।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা মুহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান বাবলু প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী সকালে কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিওর অডিটরিয়ামে কবি জিয়াউর রহমানের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন।