ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনসভা একদিন পেছাল বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে ঘোষিত জনসভার কর্মসূচিটি একদিন ফিছিয়ে ১২ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচিতে এই সংশোধনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে এবং গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এর আগে ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বই মেলার দোহাই দিয়ে আমাদের জনসভা করতে দেয়নি। এ কারণে আমরা আবারো পুলিশকে অবহিত করেছি।’
‘আশা করছি আমরা সমাবেশের অনুমতি পাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই স্থানে একই দাবিতে সমাবেশ করতে চেয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে অনুমতি পায়নি বিএনপি। পরে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিলেও ‘অনুমতি না থাকায়’ সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে করতে পারেনি দলটি। পরে এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল করে নেতা-কর্মীরা।