ঢাকাThursday , 1 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিফলেট বিতরণ করলেন রিজভী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী নিয়ে লিফলেট বিতরণে নামেন তিনি। কার্যালয়ের সামনে ফুটপাতে কয়েকজন পথচারী ও রিকসা চালকের হাতে লিফলেট তুলে দেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখে দ্রুত লিফলেট দিয়েই অফিসের গেইটে চলে আসেন রিজভী।
পরে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারা দেশে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করছে। এতে বিএনপি কেনো দেশনেত্রীর মুক্তির দাবি করছেন, কী অন্যায় তার প্রতি করা হয়েছে সেই বক্তব্য আমরা লিফলেটের মাধ্যমে জনগণকে জানাচ্ছি।’
‘এই লিফলেট বিতরণ কর্মসূচি ঢাকাসহ সারা দেশে চলবে। আমাদের জাতীয় পর্যায়ের নেতারা এর সাথে অন্তর্ভুক্ত থাকবেন এবং সারা দেশে নেতা-কর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তারা মানুষের কাছে এটি দেবেন। ’
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাব। তারা গায়ের জোরে বিচারিক প্রশাসনকে কব্জা করে বিরোধী দলের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যদি চালায় জনতা যে রুখে দাঁড়াবে বিএনপি। তারই অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করেছে’
এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।