ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার একতরফা ভোটের ষড়যন্ত্র করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারো একতরফা ভোট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘কারাবন্দী দেশনেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার চায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারো একতরফা ভোট করতে। আর সেই জন্য রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।’
খালেদা জিয়ার অর্থ আত্মসাতের বিষয়টি মানুষ কখনো বিশ্বাস করবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কোনো পাগলেও বিশ্বাস করেন না খালেদা জিয়া তার স্বামীর নামে গঠিত ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। সরকার মনে করে দেশের মানুষ বোকা, কিছুই বোঝে না, তারা (সরকার) যা বলবে, সেটাই জনগণ বিশ্বাস করবে। কিন্তু দেশের জনগণ সময় মতো সরকারের সব অন্যায় ও অবিচারের জবাব দেবে।’
সরকার খালেদা জিয়াকে কারাগারে নিয়ে তাকে মানসিক ভাবে কষ্ট দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নীতি নির্ধারক। তিনি বলেন, ‘কষ্ট দিয়ে খালেদা জিয়ার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তার অবস্থান ও জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। তিনি এখন দেশনেত্রী থেকে দেশের মানুষের মা হয়েছেন।’
‘যারা গণতন্ত্রের শত্রু তারা খালেদা জিয়াকে শত্রু মনে করে’ মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র স্বৈরাচারের বিরুদ্ধে লাড়াই করে ফিরিয়ে এনেছেন। আর বর্তমান একদলীয় ক্ষমতাসীন ও প্রাক্তন স্বৈরাচারের সমন্বয়ে গঠিত সরকারে প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া। তাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সাভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আমিনুল ইসলাম প্রমুখ।