ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীদের ভুলে কারাগারে খালেদা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা জামিন হওয়া-না হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই। আপিল বিভাগ তার নিজের নিয়মেই চলছে। সঠিক আইনি প্রক্রিয়ায় না গিয়ে এখন আদালতকে দুষছেন খালেদা জিয়ার আইনজীবীরা। অথচ এই আইনজীবীদের ভুলের কারণেই তিনি আজ কারাগারে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘জাতীয় ন্যায়বিচার সমন্বয় কমিটি’ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে যে কারাবিধি আইন আছে তা ১৮৯৪ সালের। ১২৪ বছর আগে ব্রিটিশ সরকার আমাদের কষ্ট দেওয়ার জন্য এ আইন তৈরি করেছিল। পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকার। এ লক্ষ্যে ‘প্রিজনার কারেকশন অব সেন্ট্রাল অ্যাক্ট-২০১৮’ জাতীয় সংসদে উত্থাপনের বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, ‘নতুন যে আইন করার পরিকল্পনা করা হচ্ছে, সেখানে আসামিদের কারাগারে শৃঙ্খলা শিক্ষা দেওয়া হবে। যাতে পরবর্তীতে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে’। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার জামিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমাদের কিছু বলার নেই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, পুলিশের অ্যাডিশনাল আইজি মোখলেসুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার শাহ প্রমুখ।