ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। মঙ্গলবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল কাশেম আগামী ১৯ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান। মামলার অপর তিন আসামি হলেন-একুশে টেলিভিশনের (ইটিভি) প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, চ্যানেলটি প্রাক্তন সাংবাদিক কনক সারোয়ার ও মাহতির ফারুকী খান। গত বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রেহের এই মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন। মামলাটি তদন্ত করে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমদাদুল হক।