ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন ২৭ মার্চ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার স্বীকার হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ওই ঘটনায় ওই রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত নামা ১০/১১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার আদালতে এলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।