ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালো পতাকা প্রদর্শনে বাধা, বিএনপির নতুন কর্মসূচি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় সাজার পর কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির পতাকা প্রদর্শনীতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার ঢাকা মহানগরের সকল থানায় থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল করবে দলটি।
শনিবার বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায়ের পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকা ও ঢাকার বাইরে আট দিন কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীতে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি নির্বিঘ্নেই পালন করে দলটি।
তবে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েও সেই কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতি না মেলায় আজ কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দেয় বিএনপি। কিন্তু পুলিশের লাঠিপেটায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়।
কর্মসূচি পণ্ডের পর সাংবাদিকদের সামনে কথা বলেন বিএনপি নেতা রিজভী। তিনি বলেন, ফুটপাতে দাঁড়িয়ে কর্মসূচি পালনের সময় পুলিশ অতর্কিত লাঠিপেটা করে বিএনপি নেতাকর্মীদের গাড়িতে তুলে নিয়ে গেছে। এমনিটি গাড়িতে অনেকে পানি চাইলে তাদের পানি দেয়া তো দূরের কথা, উল্টো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী। বলেন, ‘মোয়াজ্জেম হোসেন আলালের মতো একজন শিক্ষিত, ভদ্র রাজনীতিবিদকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা থেকে প্রমাণিত হয়েছে যে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে পুলিশ বাহিনী ভরে রাখা হয়েছে।’
গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা এখন পুলিশের হাতে এমনটা দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘মনে হয় বিএনপির কোনো নেতাকর্মী মারা গেলে তাদের জানাজা ও কুলখানি করতে পুলিশের অনুমিত লাগবে।’
রিজভী দাবি করেন, ‘আজকের কালো পতাকা দেখাতে এসে বিএনপির ১৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আহত হয়েছেন ২৩০ জনের বেশি।’