ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আদালত দেবেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এতে রাজনীতির কিছু নেই। সরকারের কিছু করার নেই। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালত দেবেন। এটা রাজনীতির কোনো বিষয় নয়।
বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে। বাতিল ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারতো না। মনোনয়ন নিতে পারতো না।