ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা থেকে আলাদা করে পদ্মা নামে বিভাগ করে ফরিদপুরে হেড কোয়ার্টার স্থাপন করা হবে। ফরিদপুর অঞ্চলের মানুষকে কাজের জন্য আর ঢাকায় যেতে হবে না।
শুক্রবার সকালে ফরিদপুরের বদরপুরে আফসানা মঞ্জিলে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও তিন ইউনিয়নের নদী ভাঙন কবলিত মানুষের মধ্যে অনুদান বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করার জন্য ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। দেশ ডিজিটাল হলে দুর্নীতি হ্রাস পাবে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রমুখ বক্তব্য রাখেন।
সদর উপজেলার ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬টি ল্যাপটপ ও নর্থচ্যানেল, ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নের নদীভাঙন কবলিত ৬১ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।