ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ ফেব্রুয়া‌রি রাজধানী‌তে সমা‌বেশ করবে বিএন‌পি

Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক : বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে সমা‌বেশ কর‌বে বিএন‌পি। এজন্য আগামী ২২ ফেব্রুয়া‌রি সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে সমাবেশের অনুম‌তি চে‌য়ে আবেদন কর‌বে দল‌টি।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তি‌নি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব আমরা।’
‘এটার অনুমতির জন্য আমরা ডিএমপিতে চিঠি দেব। আশা করি তারা আমাদের অনুমতি দেবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।