ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ৩ ‌দিনের কর্মসূ‌চি‌ ঘোষণা বিএন‌পির

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দিন কর্মসূচি পালনের পর দুই‌ দি‌নের বিরতি দিয়ে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
নতুন কর্মসূ‌চি‌তে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ২০ ফেব্রয়ারি সারা দেশে ফের বিক্ষোভ সমাবেশ র‌য়ে‌ছে।
বৃস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ২১ ফেব্রয়ারি আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দি‌নের প্রথম প্রহ‌রে শহীদ মিনা‌রে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।