ঢাকাWednesday , 14 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডা. জাকারিয়া স্বপনের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
ডা. জাকারিয়া স্বপন বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিএসএমএমইউ’র আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।