ঢাকাSaturday , 10 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে নির্জন কারাবাস দেওয়া হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাভাবিক কারাগারে না রেখে একটি পরিত্যক্ত বাড়িতে নির্জন কারাবাস দেওয়া হয়েছে। এটা মানবাধিকারের লঙ্ঘন ও সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মওদুদ আহমদ অবিলম্বে খালেদা জিয়াকে তার পদ মর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার এবং স্বাভাবিক কারাগারে স্থানান্তরের দাবি জানান।