নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দলটির শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি নেত্রীর রায়ের বিরুদ্ধে আপিল, কর্মসূচিসহ বেশ কিছু বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব অংশ নেবেন বলে জানা গেছে।

