ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দায়িত্ব এখন দুর্নীতির বরপুত্রের কাছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, ‘বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তারেক জিয়া, যিনি দুর্নীতির বরপুত্র।’
তি‌নি ব‌লেন, ‘বিএনপি দুর্নীতিবাজদেরকে স্বপদে বহল রাখতে ৭ ধারা সংশোধনের মাধ্যমে তা‌রেক জিয়াকে সভাপতি বানাচ্ছে। আমরা আশা করেছিলাম, বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু তারা প্রমাণ করেছে তারা দুর্নীতিবাজদের দল।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউ‌ঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়- আইনের শাসন ও ন্যায় বিচার’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন।
হাছান মাহমুদ ব‌লেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়ার রায়ের পরে দলের নেতারা কেঁদেছেন। কিন্তু জনগণকে যখন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারে তখন তারা কাঁদে না, বরং উল্লাস করে।’
তিনি বলেন, ‘এই রায় আওয়ামী লীগ-বিএনপির কোনো বিষয় নয়। এই রায় মামলার সঙ্গে সংশ্লিষ্ট আসামি ও আদালতের। কিন্তু এই রায় জনগণের প্রত্যাশার রায়, এই রায়ে সবাই যে আইনের চোখে সমান সেটা প্রমাণিত হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘গতকাল বিএনপির নেতা-কর্মীরা তাদের নেত্রীকে আদালতে যাওয়াকে বাধাগ্রস্ত করতে ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছিল। তারা শুধু পুলিশের ওপরে হামলা নয়, সাংবাদিক ভাইদের ওপরেও হামলা করে। এটা দ্বারা প্রমাণিত হয়েছে, বিএনপি আইন-আদালতের ওপর সব সময় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চায়।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সহসভাপ‌তি রুহুল আমিন রুহুল, বাংলা‌দেশ স্বা‌ধীনতা প‌রিষ‌দের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।