নিজস্ব প্রতিবেদক : কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তার পরিবারের চার সদস্য। শুক্রবার দুপুরের পর তারা একটি গাড়িতে করে প্রধান ফটকের সামনে যান।
শুক্রবার বিকেল ৩টার দিকে চারজন নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে যান। এ সময় তারা ফটকের সামনে অবস্থান করতে থাকেন। এর মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি আছেন বলে জানা গেছে।
অবশ্য কারাগারের একটি দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, ‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার স্বজনেরা দেখা করতে পারবেন। নিকট স্বজনদের শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হচ্ছে।’
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

