ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি আবদুল হামিদকে ইসলামিক পার্টির অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টি। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ।
মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আবদুল হামিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে পালন করে ইতোমধ্যে দেশের জনসাধারণের কাছে সর্বজনবিদিত একজন রাষ্ট্রপতি হিসেবে সমাদৃত হয়েছেন।’
তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অসামান্য অবদানের জন্য জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে। আগামীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জাতি প্রত্যাশা করে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’