ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহবুব উদ্দিন খোকনের আগাম জামিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর চালিয়ে বিএনপির আটক নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশের করা তিন মামলায় চার্জশিট না দেওয়া পর্যন্ত তার জামিন দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এই তিন মামলায় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন আদালত। আজ ওই তিন মামলায় তার আগাম জামিন মঞ্জুর করা হয়।
জিয়া চ্যারেটেবল ট্রাস্ট মামলার শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালত থেকে ফেরার সময় গত ৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে প্রিজন ভ্যান থেকে আটক নেতা-কর্মীদের ছিনিয়ে নেয়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এসব ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশ তিনটি মামলা করে। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এই তিন মামলাতেই আসামি।