ঢাকাSunday , 4 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কর্মশালা

Link Copied!

কৃষি সম্পসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও  বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের জাতীয় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্; এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্পসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও  বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ আ. কা. মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।
কৃষি সচিব বলেন, কৃষিতে আমরা অসাধ্য সাধন করেছি। ধান, আলু, ভুট্টায় অনেক উৎপাদন বেড়েছে, দানাদার ফসলে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনেক নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন হয়েছে; বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মাঠে তার সফল বাস্তবায়ন হচ্ছে। তিনি আরও বলেন, একই ফসল বারবার চাষ না করে শস্য বিন্যাসের মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে। উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে। কৃষকরা সারা বছর চাষবাদের মধ্যে থাকলে আমদানি নির্ভরতা কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
মো. মোশারফ হোসেন বলেন, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ডাল, তেল ও মসলাজাতীয় ফসল উৎপাদনে জোর দিতে হবে।
কর্মশালায় কারিগরি সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীজ প্রত্যয়ন এজেন্সির প্রতিনিধি ও  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের বীজ উৎপাদন প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। সেই সাথে মৌচাষ সম্প্রসারণ ও সম্ভাবনার দিকগুলোও তুলে ধরা হয়।
ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও  বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পটি দেশের ৬৪টি জেলার সকল উপজেলায় ৪ হাজার ৫০০টি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক বীজ এসএমই সৃষ্টির মাধ্যমে  ডাল, তেল ও মসলার মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ, টেকসই উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ ও মৌচাষ সম্পৃক্তকরণের  মাধ্যমে  গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র নারীদের আর্থসামাজিক  অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে জুলাই ২০১৭ হতে জুন ২০২২ মেয়াদে এ প্রকল্পটি গৃহীত হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকা। আগামী ২০১৮-১৯ অর্থবছরে প্রকল্পের মূল কার্যক্রম শুরু হবে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে মাঠ পর্যায়ে সারা বছর ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের বীজ সরবরাহ নিশ্চিত হবে। এর ফলে বীজ উৎপাদনের সাথে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে উক্ত ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানি নির্ভরশীলতা হ্রাস পাবে। প্রকল্পে মৌচাষ সম্পৃক্ত হওয়ায় অতিরিক্ত ১৫-৩০% ফলন বৃদ্ধিসহ মধু উৎপাদন এবং পরিবেশ বান্ধব চাষাবাদ উৎসাহিত হবে।