ঢাকাSunday , 4 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দিনে গ্রেপ্তার ৫০০ এর বেশি : রিজভী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর থেকে গত পাঁচ দিনে বিএনপির ৫০০ এর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সরকার দূরন্ত গতিতে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বেপরোয়া গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পর ৩৫ জনের বেশি নেতা-কর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। গত পাঁচ দিনে ঢাকাসহ সারা দেশে ৫০০ এর অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
পুলিশ বাহিনীকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘স্বাধীন দেশে বিরোধী দলের ওপর পুলিশের উন্মত্ত হামলা তো মানুষকে সেই পাক হানাদার বাহিনীর নৃশংসতার কথাই স্মরণ করিয়ে দেয়। আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় পুলিশের নিরপেক্ষতা এখন জনগণের কাছে হাস্যকর জায়গায় ঠেকেছে।’
পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে এই বাহিনীকে নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। খালেদা জিয়ার মামলার রায়ের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায় বিচার হয় সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায় বিচার হলে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হবে না।’
বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।