ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতিবাচক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে কোনো নেতিবাচক রায় এলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথির সাজানো মামলায় বিচারের নামে প্রতিহিংসা চরিতার্থ করার বিচার জাতীয়তাবাদী শক্তি ও জনগণ সকল নিপীড়ন-নির্যাতন সহ্য করে প্রতিবাদে-প্রতিরোধে বাধার বিন্ধ্যাচলের ন্যায় দাঁড়াবে।’
‘সরকারের পেটোয়া বাহিনীদের নিক্ষিপ্ত গুলি বুকে বরণ করে নিয়েও নীতি, আদর্শ, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় বলিয়ান বিএনপি নেতা-কর্মীরা রাজপথে থেকে তাদের নেত্রীর বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত মেনে নেবে না।’
বিএনপির নেতা নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘অমানবিক গ্রেপ্তারি’ অভিযান চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিঃসন্দেহে এখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। আওয়ামী চেতনায় লালিত এই বাহিনীগুলো যেন বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই সরকার প্রধানের কাছে শপথ করেছে।’
আইনশৃঙ্খলা বাহিনী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিযোগীতায় নেমেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীকে খুশী করতেই তারা নির্দয়তার সীমা অতিক্রম করছে। আর এর ওপরেই যেন নির্ভর করে তাদের পুরস্কার, পদোন্নতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবেকহীনতা এখন জাতি ও জনগণের জন্য সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট, নির্বাচন, নাগরিক স্বাধীনতাকে যাদুঘরে পাঠিয়ে এখন প্রধানমন্ত্রী নিজে সকল নির্বাচনী আইন অমান্য করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌকায় ভোট চাচ্ছেন। প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বক্তৃতায় তিনি নিজে প্রমাণ করছেন যে তার নেতৃত্বাধীন সরকার কতটা বিবেকহীন, স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন।’
‘রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা অন্যায়ভাবে ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইবেন আর দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আদালতে হাজিরা দিতে থাকবেন, এই বৈপরিত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণের মনে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে।’
বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের বাসার পুলিশি তল্লাশির ঘটনার নিন্দা জানানা রিজভী। তিনি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।