ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নেতা হাসান মামুন ‘আটক’

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সভাপতি হাসান মামুনকে আটক করা হয়েছে বলে পরিবারের দাবি।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার শান্তিনগরের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার মামা মিজানুর রহমান লিটন। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে পরিবারের কেউ এখনো জানে না বলে জানান লিটন।
মঙ্গলবার দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহরের সামনে থাকা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় নেতা-কর্মীরা প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে কয়কশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ওই হামলার পর গত দুই দিনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলালসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।