
সনদ হাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্কুল ও কলেজের শিক্ষকগণ
নিজস্ব প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬-২৮ জানুয়ারি শিক্ষা অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কোর্সে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলস্যুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের পরিচালক মোরশেদ উদ্দিন আহমেদ, ডিপিসি মো. সেলিম খান, জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, কেন্দ্রের প্রশিক্ষক কম্পিউটার ও কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীল।

