ঢাকাThursday , 4 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবার মুখোমুখি নেইমার-জুনিগা

Link Copied!

স্পোর্টস ডেস্ক

জিনেদিন জিদানের ঢুস খাওয়ার পর রাতারাতি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মার্কো মাতেরাজ্জি। অথচ ওই ঘটনার আগে জিদানকে যত মানুষ চিনতো তার অর্ধেকও চিনতো না মাতেরাজ্জিকে!

একই কথা প্রযোজ্য কলম্বিায়ন ডিফেন্ডার হুয়ান জুনিগার বেলায়ও। তার পরিচয়ও কেবল কলম্বিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভাকে মেরুদন্ডে আঘাত করে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলে দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন জুনিগা, পান ব্যাপক পরিচিতিও।zuniga-neymar

এরপর নেইমারের অমন বিদায়ে মুষড়ে পড়ে ব্রাজিল, গোটা ফুটবল দুনিয়ায় ব্যপ্ত তার ভক্তরাও।  যে বিষাদে ব্রাজিলকেও পরে দুই ম্যাচে হজম করতে হয়েছে ১০ গোল। অনেকেই মনে করেন, নেইমার থাকলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না সেলেসাওদের। আর এ জন্য তারা দায়ী করেন জুনিগাকে। তিনি এমন অনিচ্ছাকৃত ঘটনার জন্য ক্ষমা চান। তারপরও তাকে হুমকির মুখে পড়তে হয়েছে।

শুক্রবার মায়ামিতে আবার নেইমারের সঙ্গে দেখা হচ্ছে জুনিগার। এদিনই বিশ্বকাপের পর নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে প্রথম মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ সেই কলম্বিয়া। তবে মাঠে নামার আগে বিশ্বকাপের ওই ঘটনাকে ভুলে যেতে চাচ্ছেন জুনিগা,‘ আমি ওই ঘটনা আর মনে করতে চাই না। বরং আমি মানুষ নেইমারকে নিয়ে কথা বলতে চাই। ও খুব ভালো ছেলে। ভদ্র স্বভাবের। আপনি কেমন মানুষ সেটাই আসল। মাঠে যেটা ঘটেছিল আজও বলছি সেটা অনিচ্ছাকৃত। আমি তো মনে করি, ওই ঘটনা নিয়ে না ভেবে বরং ব্রাজিল বনাম কলম্বিয়া নিয়ে ভাবা উচিৎ।’