ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিনা উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তর শীর্ষক কর্মশালা

Link Copied!

পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য প্রযুক্তি হস্তান্তর শীর্ষক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. মোবারক আলীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য প্রযুক্তি হস্তান্তর শীর্ষক কর্মশালা গতকাল ৩১ অক্টোবর রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
‘পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল এবং ফলের জাত উন্নয়ন কর্মসূচি’র অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মো. মোবারক আলী। বিনা’র মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. আব্দুল হান্নান এবং পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ হানিফ মোহাম্মদ।
কর্মশালায় বিএডিসি’র ব্যবস্থাপক (খামার) নরেশ চন্দ্র পাল, ব্যবস্থাপক (কর্মসূচি) ড. মো. রফিকুল ইসলাম ও উপব্যবস্থাপক (বীপ্রস) ড. মো. শাফায়েত হোসেন অংশগ্রহণ করেন।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিএই’র বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ছাড়াও বিনার ঊর্ধ্বতন বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। কর্মশালার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীগণ বিনা উদ্ভাবিত ফসলের জাত ও অন্যান্য প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ডিএই ও বিএডিসিকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।