ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় নিয়ামুল (৩৮) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে তার কর্মস্থলের মালিক ও তার লোকজনের পিটুনিতে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবারের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ফরেন মার্কেট এলাকার জমি ব্যবসায়ী আব্দুল হান্নান লোকজন নিয়ে নিয়ামুলের ওপর হামলা চালায়। নিয়ামুল হান্নানের ব্যবসা দেখাশোনা করতেন।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান জমির ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। নিয়ামুল অর্থ আত্মসাৎ করেছে- এমন অভিযোগে হান্নান তার লোকজন নিয়ে মারধোর করেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি বুধবার সকালে মারা যান। নিয়ামুলের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।