ঢাকাTuesday , 31 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে শিশুসহ ৭ জনের মৃত্যু

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে পাঁচ শিশুসহ সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির এই ঘটনায় ৫৬ জনকে জীবিত উদ্ধার ও আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল ও টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্টে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার ইমামের ডেইল পয়েন্ট সাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়।
তিনি বলেন, নৌকাডুবির সময় ঘটনাস্থল থেকে এক শিশুর মৃতদেহ এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সাতজনকে পার্শ্ববর্তী টেকনাফের বাহারছড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্ট সাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকা উল্টে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।
উদ্ধার হওয়া লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনায় ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে পাঁচজন। মৃতদেহগুলো স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।