নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ প্রক্রিয়া চালিয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা সরকার নিতে পারেনি।’
শুক্রবার কক্সবাজারের উখিয়ার ময়নার গোলার শফিউল্লাহ কাতার ডালা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি মিয়ানমারের প্রতি আহ্বান জানাবো, আপনারা মানবতার খাতিরে রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের বসতভিটায় বসবাসের সুযোগ দিন।’

