ঢাকাThursday , 4 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ.এশিয়ায় জিহাদের ডাক জাওয়াহিরির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

আল-কায়দার ভারতীয় শাখা গঠনের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ায় জিহাদে ডাক দিলেন সংগঠনের শীর্ষ নেতা আয়মন আল-জাওয়াহিরি। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আল-কায়দার ভারতীয় শাখা গঠনের ফলে উপমহাদেশে ইসলামি শাসনের জিহাদি ঝাণ্ডা ঊর্ধ্বে তুলে ধরা সম্ভব হবে।’ খবর এনডিটিভি।

৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি ফের তার একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা গঠন মিয়ানমার, বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মিরের মোসলমানদের জন্য আনন্দের খবর।’ নতুন এ শাখা মোসলমানদের অন্যায় ও অত্যাচার থেকে রক্ষা করবে বলে তিনি দাবি করেন।Jaoahiri

বিশ্লেষকরা বলছেন, ভারতে শাখা গঠনের মধ্য দিয়ে আল-কায়দার এই বর্ষিয়ান নেতা ইসলামিক স্টেট (আইএস) এর জন্য তরুণ যোদ্ধা খুঁজে বের করার চেষ্টা করছেন। আইএস ইরাক সিরিয়া সীমান্তে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসলামিক স্টেট নেতা আবু বকর আল-বাগদাদী সম্প্রতি নিজেকে ‘খলিফা’ বলে ঘোষণা দিয়েছেন এবং সব মোসলমানকে তার প্রতি আনুগত প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সংবাদদাতারা বলছেন, আল-জাওয়াহিরির এ ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিজেপির সমর্থকরা এতে হতাশ হতে পারে।