ঢাকাThursday , 19 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শপথ নিয়েছেন বরগুনা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবুল কাসেম। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিস কক্ষে আবুল কাসেমের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই সদস্যকে শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের আটটি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।