ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাস খাদে, নিহত ১

Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলায় বাস খাদে পড়ে আমেনা বেগম নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হন। নিহত আমেনা চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা শাহজাহান রাঢ়ীর স্ত্রী।
বুধবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলখানের পশ্চিম জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, সকালে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা মুসাফির পরিবহন (বাখরগঞ্জ ব-৭২) বাসটি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম জয়নগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম নামে এক যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ১৬ জন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।