ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কেক কাটা আর আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ছোট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের ব্যাংকপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওমামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।