ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৩ নেতাকে হাইকোর্টের আগাম জামিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেলকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
গত ১০ অক্টোবর খালেদার জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার জারির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি মিছিল বের করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।