ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালহা হত্যায় জড়িত ২ জন গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা (২২) খুনে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে ওয়ারি বিভাগ পুলিশ।
বুধবার সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ওয়ারি উপকমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে ওয়ারীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের প্রথমবর্ষের ছাত্র ছিলেন খন্দকার আবু তালহা।