ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোক্তার মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২১টি অস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। মোক্তার মোল্লা সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটারাইফেল, দুটি ওয়ান শুটারগান ও ১৬টি পাইপগান এবং ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি।
র‌্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, সুন্দরবনের বনদস্যু লিটন ও তার সহযোগীরা সুন্দরবনের শৈলা খাল এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মোক্তার মোল্লার মৃতদেহ ও ২১টি অস্ত্র- ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।